সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ।
ময়মনসিংহের জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর নির্দেশ মনিটরিং তদারকির প্রতি শ্রদ্ধা রেখে ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান থানা পুলিশকে সু-সংগঠিত করে জনস্বার্থে পুলিশি সেবায় নিরলস দায়িত্ব পালনে সফলতা অর্জন করায় ইতিমধ্যেই তিনি পুরস্কার সম্মানে ভুশিত হয়েছেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বাসী সচেতন মহল ও স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মন্তব্য করে জানিয়েছেন ওসি ওবায়দুর রহমান পুলিশের ভাবমূর্তি ও সুনাম বজায় রাখতে দীর্ঘ ১১ মাস অতিক্রমের মাধ্যমে অপরাধ মুক্ত সমাজ গঠনের লক্ষে পুলিশি টহল জোরদার রেখে কঠোরভাবে যথাযথ পুলিশি দায়িত্ব পালন করায় ইতিমধ্যেই এলাকার চুরি ছিনতাই জবরদখল চাঁদাবাজি ও থানায় মিথ্যা মামলা গ্রহন সহ দমন হয়েছে মাদক ব্যাবসায়ীদের দৌরাত্ম্য, ঈশ্বরগঞ্জ বাসী সর্বসাধারণ এখন নিরাপদ নিশ্চিন্তে জীবন যাপন করতে ভরসা পাচ্ছেন, তারা আরও জানায় এক সময় পুলিশি আইনে বিচার প্রার্থী ফরিয়াদি সাধারণ মানুষ গুলো দালালদের দৌরাত্ম্যে থানায় যেতে ভয় পেতো, কিন্তু ওসি ওবায়দুর রহমান দায়িত্ব ভার গ্রহন করার পর এখন এসব অপসংস্কৃতি নির্মূল হয়েছে, থানায় প্রতিষ্ঠা পেয়েছে পুলিশি আইনের ন্যায় বিচার, থানায় এখন কোন প্রকার অভিযোগ দাখিল করতে গেলে কাউকে কোন প্রকার টাকা পয়সা লেনদেন করতে হয়না, ঈশ্বরগঞ্জ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সার্বিক ভাবে উন্নতি হয়েছে বলে স্থানীয় এলাকা বাসী সচেতন মহল মন্তব্য করে জানিয়েছেন, উল্লেখ্য ২০২৪ সালের জুলাই/ আগষ্ট ছাত্র জনতার আন্দোলন তোপের মুখে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার পতনের সময় সারা দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়,পুলিশ ছাত্র জনতা সহ অনেক হতাহত হয়, চলে লুটপাট আর জবর দখল চাঁদা বাজির মহোৎসব ভেঙে পরে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভেঙে পরে পুলিশের মনোবল স্থবির হয়ে পরে পুলিশি সকল প্রকার কার্যক্রম, মানুষ হয়ে পড়ে হতাশা গ্রহস্থ ঠিক সে মূহুর্তেই অন্তবর্তী সরকার গঠন সহ সারাদেশে পুলিশ বাহিনীতে ঢালাও রদবদল সহ পুলিশি মনোবল বৃদ্ধি করা হয়, ঠিক সে সময়ই ওসি ওবায়দুর রহমান মহান আল্লাহ পাকের উপর ভরসা করে ঈশ্বরগন্জ এলাকাবাসী জনস্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণ রাখতে থানা পুলিশ কে সু সংগঠিত রেখে দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করায় কোন প্রকার লুটপাট জবরদখল চাঁদাবাজি অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে কোন প্রকার খবর পাওয়া যায়নি,তাই এলাকাবাসী সচেতন মহল মন্তব্য করে বলেছেন পুলিশি সেবায় দায়িত্ব পালনে সফল ওসি ওবায়দুর রহমান।