
==============================
আব্দুল মালেক, মান্দা (নওগাঁ প্রতিনিধি) :
নওগাঁর মান্দায় ১০ নং নুরুল্ল্যাবাদ ইউনিয়ন জামায়াতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে । জামায়াতের এ গণসংযোগে মান্দায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯ নওগাঁ-৪ মান্দা জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর খন্দকার আব্দুর রাকিব, বিশেষ অতিথি হিসেবে গণসংযোগ করেন জেলা কর্মপরিষদ সদস্য ও মাজলিসুল মোফাস্সিরীনের জেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ মোস্তফা আল আমিন, উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন মাস্টার, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম মাস্টার,সাংগঠনিক সম্পাদক মাওলানা মো আব্দুর রাকিব, যুব বিভাগের সভাপতি জনাব মোঃ আব্দুল মালেক বায়তুলমাল সম্পাদক মো: মোয়াজ্জেম হোসেন, ব্যবসায়ী ফোরাম সভাপতি জনাব মো আব্দুর রাকিব,১০ নং নুরুল্লাবাদ ইউনিয়ন সভাপতি ও চেয়ারম্যান মাস্টার জায়দুর রহমান,ইউনিয়ন নায়েবে আমীর মাওলানা মো আবুল কালাম আজাদ, সেক্রেটারি মাওলানা ফারহাদ হোসেনসহ ইউনিয়ন নেতৃবৃন্দ। উক্ত গণসংযোগ কালিগ্রাম কাচারি মাঠ থেকে শুরু হয়ে, কাঠালতলী, বটতলা, গোয়ালন্দা সুইচগেট হয়ে বুড়িদহ দিয়ে জোতবাজারে এসে শেষ হয়। গণসংযোগ উত্তর পথসভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুর রাকিব বলেন, জামায়াতের নেতাকর্মী চাঁদাবাজি করে না , সন্ত্রাসী করেনা টেন্ডারবাজি করে না , অশ্লীল কাজের সাথে জড়িত থাকে না, তাই ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে জামায়াতের দাঁড়িপাল্লায় ভোট দিন। সব প্রতীক দেখা শেষ এবারের বিজয়ের প্রতীক দাঁড়িপাল্লার বাংলাদেশ, ক্ষুধা-দারিদ্রমুক্ত বৈষম্যমুক্ত বেকার মুক্ত দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত দখলবাজ মুক্ত বাংলাদেশ গড়তে এবার সবাইকে ঐক্যবদ্ধভাবে জামায়াতের প্রার্থী কে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।