1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি ত্রিশাল উপজেলা শাখার কমিটি গঠন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি ত্রিশাল উপজেলা শাখার কমিটি গঠন

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি:

‎দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোর শিক্ষকদের অধিকার ও মর্যাদা রক্ষায় নিবেদিত সংগঠন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি। ত্রিশাল উপজেলা শাখার ২৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

‎এই কমিটি গঠনের মধ্য দিয়ে উপজেলায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা এবং ঐক্য আরও দৃঢ় হলো।

‎নবগঠিত এই কমিটিতে মাওলানা সালাউদ্দিনকে সভাপতি এবং মো. হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত করা হয়েছে।

‎তাদের নেতৃত্বে একটি শক্তিশালী ও অভিজ্ঞ দল ত্রিশাল উপজেলার শিক্ষকদের পাশে দাঁড়াতে প্রস্তুত।

‎নতুন কমিটির নেতারা বলেন, তারা শিক্ষকদের পেশাগত উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও, শিক্ষকদের ন্যায্য দাবি আদায়, অধিকার প্রতিষ্ঠা এবং তাদের জীবনমানের উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। নবগঠিত কমিটি মাদরাসা শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং সরকারি স্বীকৃতি আদায়সহ বিভিন্ন দাবির বিষয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন এ নেতৃত্ব ত্রিশালের স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

‎নতুন কমিটি স্থানীয় শিক্ষা প্রশাসন এবং কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

‎এ কমিটি গঠনের ফলে ত্রিশাল উপজেলার ইবতেদায়ী মাদরাসার শিক্ষকেরা একটি ইতিবাচক পরিবর্তন এবং নিজেদের দাবিগুলো আরও কার্যকরভাবে তুলে ধরার সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ