1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জাতীয় পার্টিকে নিষিদ্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম নুরের ওপর হামলা এনসিপি'র বিক্ষোভ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় পার্টিকে নিষিদ্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম নুরের ওপর হামলা এনসিপি’র বিক্ষোভ

সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ।
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৮২ বার পঠিত

 

সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ।

গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরুর উপর হামলার প্রতিবাদ এবং জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহ বিক্ষোভ মিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩০ আগষ্ট দুপুরে নগরের টাউন হল প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়, এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা কমিটির সদস্য এডভোকেট এটিএম মাহবুব উল আলমসহ জসীম উদ্দীন, মাসুদ রানা, মাহমুদুল হাসান সোহেল, মতিউর রহমান লিটন, ফারনিম, সালমান, তামিমসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমাবেশে ভিপি নূরের ওপর হামলাকে কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন, হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করেন, দোষী ব্যক্তিদের দ্রুত শাস্তি দাবি করেন, ২৪ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান।

এসময় বক্তারা আরও বলেন, ভিপি নূরুল হক নুর ছিলেন পতিত স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, তার ওপরে পতিত স্বৈরাচারের দোসর জাতীয় পার্টির সঙ্গে যুক্ত হয়েছে সেনাবাহিনী এবং পুলিশের পেটোয়া বাহিনী।

তাদের অমানবিক নির্যাতনে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নুর, আমরা এ লুকিয়ে থাকা স্বৈরাচারদের স্বরূপে ফিরে আসায় উদ্বিগ্ন এবং ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি, সেই ফ্যাসিবাদকে চূড়ান্তভাবে দমন করতে হবে, জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে ব্যান্ড করতে হবে, ২৪ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ