1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আশুলিয়ায় কাভার্ডভ্যান চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আশুলিয়ায় কাভার্ডভ্যান চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

মোঃ আসিফুজ্জামান আসিফ:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফ

আশুলিয়ায় বিশমাইল এলাকায় শাহ সিমেন্টের কাভার্ডভ্যান চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা এ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে ১২টার দিকে আশুলিয়া থানা ভবনে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

এর আগে শুক্রবারে সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- শরীয়তপুর জেলার নড়িয়া থানার আটগ্রাম এলাকার মৃত আব্দুল মান্নান বেপারীর ছেলে ইব্রাহিম বেপারী (২৯), মানিকগঞ্জ সদর থানা বেউথা এলাকার মৃত খোকন বেপারীর ছেলে মৃনাল বেপারী (৩০), মানিকগঞ্জ সদর থানার চরগুসতা এলাকার হোসেন আলীর ছেলে আলামিন ইসলাম সজীব (২৫), চাঁদপুর সদর থানার গুলিশা এলাকার সেকান্ত মিজি ওরফে সেকেন্দার মিজির ছেলে বাবু মিজি (৩০) ও গাজীপুর জেলার কালিয়াকৈর থানার পল্লী বিদ্যুৎ এলাকার গোলাম মোস্তফার ছেলে মোঃ ইমরান (২২)। তারা সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

নিহত শামীম হোসেন (২৭) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার গোবিন্দপুর এলাকার মোঃ আব্দুস সামাদের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে শাহীনুর কবির বলেন, গত ২৫ আগস্ট আশুলিয়ার বিশমাইল এলাকায় শাহ সিমেন্টের কাভার্ড ভ্যান চালক শামীম হোসেন হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ডিবি পুলিশ ও থানা পুলিশের একাধিক টিম সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৩ টি সুইচ গিয়ার চাকু, ১টি কাঠের গোলাকার লাঠি ও ১টি নোস প্লায়ার্স উদ্ধার করা হয়।

এবিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করে আজ দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ