1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মনোহরদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

মনোহরদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী

নরসিংদীর মনোহরদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার চরমান্দালীয়া ইউনিয়নের চরমান্দালীয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সাবেক যুবদল নেতা মো.হানিফ এর সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম রুমেল এর সঞ্চালনায়
প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক শাহাদত হোসেন সরকার বিপ্লব।

খেলায় চরমান্দালীয়া ব্ল্যাক হোল ফুুটবল একাদশ ট্রাইব্রেকারে ৫-৩ গোলে চরমান্দালীয়া ফেন্ডশীপ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এ সময় নরসিংদী সরকারী কলেজ সংসদ এর সাবেক সম্পাদক খ.ম কামরুল ইসলাম,মনোহরদী উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন বাচ্চু,সাবেক ছাত্রনেতা মহসীন কবীর,খিদিরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রায়হান উদ্দীন ভূ্ঁইয়া দোলন,বড়চাপা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওহিদুর রহমান মাসুম,এমটিবি এর ব্যাংকার কামরান হোসেন শামীম-সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ