বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৩৬ জুলাই শহীদদের স্বরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত(২৭ আগষ্ট)বুধবার বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম আঞ্চলিক অফিস টাইগারপাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৩৬ জুলাই শহীদদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আঞ্চলিক সম্পাদক এসএম শাহনেওয়াজ আলী মির্জা এলটি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়,
এলটি সোলাইমান"র" সঞ্চালনাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মনসুর আলী চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দীন চৌধুরী, সাবেক উপকমিশনার শেখ মোঃমাহমুদ, কামরুন্নাহার এলটি,মোঃ ইকবাল, চট্টগ্রাম মেট্টো জেলা সম্পাদক মিজানুর রহমান, মোঃ সিদ্দিক আহমেদ,চট্টগ্রাম জেলা কমিশনার মোহাম্মদ আলী, কমিশনার কোষাধ্যক্ষ শাহানাজ আফরোজ,উডব্যাজার মোঃমহসিন,আনসার কমান্ডার খলিলুর রহমান মুক্ত স্কাউটস গ্রুপের সম্পাদক আলহাজ্ব এম,মছিবুর রহমান বাবুল, উডব্যাজার রাহাত উল্লাহও প্রেসিডেন্ট স্কাউটস বদিউর রহমান। উক্ত অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার শেষান্তে শান্তিকামনায় এবং বিশ্ব মানবতা মুক্তির জন্য মোনাজাত করা হয়।
জুলাই ৩৬ আন্দোলনে শহীদ স্কাউটার মীর মাহফুজুর রহমান মুগ্ধ,শহীদ রোভার রোহান আহমেদ খান,শহীদ রোভার তান্জির খান মুন্না,শহীদ স্কাউট শরিফ উদ্দীন আহমেদ আহনাফ, শহীদ স্কাউট মাহবুব আলম,শহীদ স্কাউট মোঃগোলাম নাফিজ,শহীদ স্কাউট তাহির জামান প্রিয় ও শহীদ স্কাউট আরিফুল ইসলাম সাদ।