1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

বিদেশি পেশাজীবী ও বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের জন্য সুযোগ দিয়ে থাকে সৌদি আরব। মূলত রেসিডেন্সি প্রোগ্রামের আওতায় এ সুযোগ মেলে; যা ‘সৌদি গ্রিন কার্ড’ নামেও পরিচিত। এই প্রোগ্রামের আওতায় বিদেশি নাগরিকরা কোনো স্থানীয় স্পন্সর বা কফিল ছাড়াই দেশটিতে বসবাস, কাজ এবং ব্যবসার সুযোগ পান।

দেশটির ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যার মূল লক্ষ্য হলো দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী এবং বিদেশি মেধা ও বিনিয়োগকে আকৃষ্ট করা।

যদি আপনি এ রেসিডেন্সি পোগ্রামের আওতায় যান, তাহলে এই প্রোগ্রামে যেসব সুবিধা পাবেন—

* পরিবার নিয়ে সৌদি আরবে থাকার সুযোগ।

* নিজস্ব ব্যবসা শুরু করার বা যেকোনো বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার স্বাধীনতা।
* সৌদিতে সম্পত্তি কেনা ও তার মালিকানা লাভের সুযোগ (তবে মক্কা, মদিনা ও সীমান্ত এলাকার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না)।

* নিজ দেশ থেকে অবাধে আসা-যাওয়ার সুবিধা।

* স্ত্রী ও সন্তানদের স্পন্সর করার সুযোগ।

রেসিডেন্সির প্রকারভেদ

এই প্রোগ্রামের অধীনে দুই ধরনের রেসিডেন্সি পাওয়া যায়—

স্থায়ী রেসিডেন্সি

এ জন্য এককালীন আট লাখ সৌদি রিয়াল ফি দিতে হবে; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৫৯ লাখ টাকার সমান। এই রেসিডেন্সির মেয়াদ আজীবন বৈধ থাকবে।

নবায়নযোগ্য রেসিডেন্সি

এর জন্য প্রতি বছর এক লাখ সৌদি রিয়াল দিতে হবে; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকার সমান। এটি প্রতিবছর নবায়ন করা যাবে।

কারা আবেদন করতে পারবেন?

আবেদনের জন্য আপনার নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে—

* বয়স হতে হবে ২১ বছরের বেশি।

* নিজ দেশের বৈধ পাসপোর্ট থাকতে হবে।

* শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড থাকা যাবে না।

* বৈধভাবে সৌদি আরবে প্রবেশ করতে হবে।

* প্রমাণ দেখাতে হবে আর্থিক সচ্ছলতার।

কীভাবে আবেদন করবেন? আবেদনের প্রক্রিয়াটি খুবই সহজ—

* প্রথমে পিআর.গভ.এসএ (pr.gov.sa) এই অফিশিয়াল ওয়েবসাইটে যান।

* সেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে অনলাইন ফর্মটি পূরণ করুন।

* প্রয়োজনীয় কাগজপত্র (যেমন : পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, মেডিকেল রিপোর্ট) আপলোড করুন।

* অনলাইনেই নির্ধারিত ফি জমা দিন।

* আবেদনের অনুমোদন পেতে ১ থেকে ৩ মাস সময় লাগতে পারে।

গুরুত্বপূর্ণ কিছু বিষয়

* আপনি রেসিডেন্সি পেলেও আপনার সন্তানরা স্বয়ংক্রিয়ভাবে রেসিডেন্সি পাবে না।

* মক্কা, মদিনা এবং সীমান্ত অঞ্চলের মধ্যে কোনো সম্পত্তি কেনা যাবে না।

* নবায়নযোগ্য রেসিডেন্সি সময়মতো নবায়ন করতে হবে।

সূত্র: সাচ.পিকে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ