1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথায় বিএনপি'র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সালথায় বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে

সালথা ( ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

 

 

সালথা ( ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৯ আগস্ট) বিকালে রামকান্তপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নারায়নদিয়া গ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করেন। (ফরিদপুর-২ আসন) সালথা- নগরকান্দা আসনের বিএনপি’র দলীয় এমপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু পক্ষে ভোট প্রার্থনা করেন। ভোটের দিন ভোট কেন্দ্র গিয়ে সকলকে ভোট দেয়া আহবান জানান। এ সময় বক্তারা বিএনপি’র কিছু লোক, আওয়ামী লীগের লোকদের পুনর্বাসনের অভিযোগ তুলে বক্তব্য রাখেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক মিজান খান, সালথা উপজেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামরুল ইসলাম। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আটঘর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি’র সভাপতি মুরাদুর রহমান (মুরাদ) যুবদল নেতা শফিকুল ইসলাম, কোকো স্মৃতি সংসদ এর সভাপতি মোঃ ইয়াসিন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শামীম তালুকদার সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
অনুষ্ঠিনটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদল নেতা সাইফুল আলম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ