1. admin@doinikbartamansongbadbd.com : admin :
শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা আশরাফুল মাস্টার রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা আশরাফুল মাস্টার রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় গ্রামের বীরমুক্তিযোদ্ধা আশরাফুল হক মাস্টার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার রাতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান। শুক্রবার সকালে কয়লাদিয়াড় উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের রাষ্ট্রীয় মর্যাদা শেষে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে কয়লাদিয়াড় কেন্দ্রীয় গোরস্তানে তার মরদেহ দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল। তার জানাযায় অংশ নেন বীরমুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা, বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলম, বীরমুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসসহ বিভিন্ন ইউনিটের বীরমুক্তিযোদ্ধা ও স্থানীয় মুসল্লিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ