1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাভার আশুলিয়ায় বিপুল পরিমাণের জাল নোট উদ্ধার, নারীসহ আটক-২ - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

সাভার আশুলিয়ায় বিপুল পরিমাণের জাল নোট উদ্ধার, নারীসহ আটক-২

মোঃ আসিফুজ্জামান আসিফ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফ:

আশুলিয়ার পাথালিয়ার আমবাগান এলাকার মিজানুর রহমানের বাড়ি থেকে ১ হাজার টাকার ৪০০টি জালনোটসহ এক নারীসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) রাত ৮ টার দিকে আমবাগান এলাকার ৫ম তলা বিল্ডিং এর ৪র্থ তলার একটি ফ্লাট থেকে তাদের আটক করা হয়।

আটক দু’জন হলেন, আশুলিয়া থানার নিরিবিলি মুক্তধারা হাউজিং সোসাইটি এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে সানজিদা আক্তার তন্নী (২৬) ও ডেন্ডাবর নতুন পাড়া এলাকার জাফর খানের ছেলে সাদ্দাম হোসেন (২৮)। তন্নী আমবাগান এলাকার মিজানুর রহমানের বাড়িতে ভাড়া বাসায় থাকতো ।

থানা পুলিশ জানায়, বুধবার রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার আমবাগান এলাকার একটি ভাড়া বাড়িতে কতিপয় জাল টাকার কারবারি বিপুল পরিমাণ জাল টাকার নোট নিয়ে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে রাত ৮ টার দিকে ওই এলাকার মিজানুর রহমানের ৫ তালা বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া সানজিদার বাসা থেকে ১ হাজার টাকার ৪০০টি জাল নোট উদ্ধার করা হয়। এ সময় ওই বাসার ভাড়াটিয়া সানজিদাসহ দুইজনকে আটক করা হয়। দীর্ঘদিন যাবৎ এই চক্র জাল নোটের ব্যবসা করে আসছে। দেশের বিভিন্ন জেলা থেকে আশুলিয়া এলাকায় ভাড়ায় বসবাস করে এ ব্যবসা চলছিলো।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, রাতে ৪ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ