1. admin@doinikbartamansongbadbd.com : admin :
র‍্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক ২০ বোতল বিদেশী মদ সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

র‍্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক ২০ বোতল বিদেশী মদ সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২২৩ বার পঠিত

সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ।

সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ কোম্পানির আভিযানিক দল ২৭ আগস্ট ২০২৫ খ্রি. অনুমান ১৪:৫০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রহমতপুর বাইপাস মোড় সংলগ্ন ‘মেসার্স এ ছালাম হার্ডওয়্যার’ এর দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী “রাজীব” নামক একটি বাস (ঢাকা-ব-১১-৮১০৩) চেকপোস্ট অতিক্রম করার সময় সিগন্যাল দিয়ে বাসটি থামায়, বাসটি থামানোর পর বাসের সুপার ভাইজার, হেলপার ও উপস্থিত যাত্রীদের উপস্থিতে যাত্রীদের ব্যাগ, বাসের বক্সে থাকা মালামাল তল্লাশীকালে বাসের বক্সের এক কোনায় সাদা রঙের প্লাষ্টিকের বস্তা দেখে সন্দেহ হয়, সুপারভাইজারের মাধ্যমে সন্দেহজনক বস্তাটি ধৃত আসামী মোঃ কাশেম আলী (৫০) এর বলে নিশ্চিত হয় এবং অবৈধ বিদেশী মদ আছে বলে ধৃত আসামী স্বীকার করে।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে ২৭ আগস্ট ২০২৫ খ্রি. অনুমান ১৫:০০ ঘটিকায় উদ্ধারকৃত ২০ (বিশ) বোতল বিদেশী মদ, মাদক ক্রয়/বিক্রয়ের অবৈধ নগদ ৬৭,৫০০/- (সাতষট্রি হাজার পাঁচশত) টাকা এবং ০২(দুই) টি মোবাইল জব্দ করা হয়, উদ্ধারকৃত বিদেশী মদের অবৈধ বাজার মূল্যে আনুমানিক ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা।

আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ