
আব্দুল মালেক মান্দা,নওগাঁ প্রতিনিধি:
৬ নং মৈনম ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ভিত্তিক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আমীর মাওলানা মো: আতাউর রহমান এর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মো আব্দুল সাত্তারের পরিচালনায় উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমীর এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৯ নওগাঁ, মান্দা-৪ আসনে এমপি পদপ্রার্থী খন্দকার মো: আব্দুর রাকিব, তিনি বলেন আগামীর বাংলাদেশে যদি বৈষম্য দূর করতে চান,তাহলে সৎ দেশ প্রেমিক এবং খোদাভীরু মানুষদেরকে সংসদে পাঠাতে হবে। নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা আমীর মাওলানা মো আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো ইলিয়াস খান, যুব বিভাগের সভাপতি জনাব মোঃ আব্দুল মালেক, অফিস সম্পাদক জনাব মো আইনাল হক বায়তুলমাল সম্পাদক মো মোয়াজ্জেম হোসেন।