মোঃ আসিফুজ্জামান আসিফ:
সাভারে ডাকাতির সরঞ্জামাদিসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ভোর রাতে সাভারের রেডিওকলোনী এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— সোহাগ মোল্ল্যা, সুজন মিয়া, চাঁন মিয়া, ইমরান হোসেন ও হৃদয়।
ডিবি পুলিশ জানায়, ভোর রাতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি স্টীলের ধারালো চাপাতি এবং লাল কসটেপ মোড়ানো একটি লোহার রড উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দেশের বিভিন্ন স্থানে চুরি ও ডাকাতিসহ নানা ধরনের অপকর্মের সাথে তারা জড়িত। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।