1. admin@doinikbartamansongbadbd.com : admin :
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা নিহত ৩ - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা নিহত ৩

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৮২ বার পঠিত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসের একটি ক্যাথলিক স্কুলে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। স্থানীয় সময় বুধবার (২৭ আগস্ট) এ হামলা হয়। এতে বন্দুকধারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গ্রীষ্মকালীন বন্ধ শেষে গত সোমবার স্কুলটি খুলেছিল। এর দুদিন পর হামলার ঘটনা ঘটল।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, বন্দুকধারী মারা গেছেন বলে নিশ্চিত হয়েছেন তারা। হামলার পর তিনি নিজেই আত্মহত্যা করেন।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম জানিয়েছেন তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এক্সে ক্রিস্টি নোয়েম লিখেছেন, “এই ঘৃণ্য হামলার হতাহত ও তাদের পরিবারের জন্য আমি প্রার্থনা করছি।”

স্থানীয় একটি টিভি চ্যানেল জানিয়েছে, অ্যানোনিকেশন ক্যাথলিক স্কুলটিতে যখন বন্দুকধারী হামলা হয় তখন শিশুরা সকালের পিটির জন্য জড়ো হয়েছিল।

বেসরকারি এ স্কুলটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী প্রি-স্কুল থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৩৯৫ শিক্ষার্থী এখানে পড়াশোনা করে। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত এ ধর্মীয় স্কুলটিতে ধর্মীয়সহ অন্যান্য সাধারণ শিক্ষা দেওয়া হতো।

সংবাদমাধ্যম সিবিএসেকে একটি সূত্র জানিয়েছে, বন্দুকধারী আধা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। স্থানীয় এক বাসিন্দাও জানিয়েছেন, তিনি আধা স্বয়ংক্রিয় রাইফেল থেকে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ