1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জাতীয় পতাকার অবমাননা: চক হরিদাসপুর দঃপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম অবহেলা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় পতাকার অবমাননা: চক হরিদাসপুর দঃপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম অবহেলা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের চক হরিদাসপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকার প্রতি চরম অবমাননার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) মাগরিবের আজান হয়ে যাওয়ার পরও বিদ্যালয়ের প্রাঙ্গণে পতাকা অবহেলাভাবে উড়তে দেখা যায়।জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পতাকা উত্তোলন ও নামানো বাধ্যতামূলক। কিন্তু এই বিদ্যালয়ে নিয়ম না মেনে পতাকা রাতের আঁধারেও উড়তে দেখা যায়, যা কেবল অবহেলাই নয় বরং জাতীয় পতাকার প্রতি অশ্রদ্ধা ও আইনের সরাসরি লঙ্ঘন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বললে তিনি জানান, এটা আমাদের অনিচ্ছাকৃতভাবে ভুল হয়েছে।

অন্যদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষকদের অবশ্যই তাদের পেশার প্রতি আন্তরিক হতে হবে।

স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, জাতীয় পতাকা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গৌরবের প্রতীক এটিকে অবহেলা করার মানে দেশ ও জাতির মর্যাদাকে অসম্মান করা। তাই অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ