1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কুড়িগ্রামে ভোগডাঙ্গা মডেল কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে ভোগডাঙ্গা মডেল কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মাইনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৮৯ বার পঠিত

মোঃ মাইনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলা সদরের অন্যতম বিদ্যাপিঠ ঐতিহ্যবাহী ভোগডাঙ্গা মডেল কলেজের কৃতি শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামের ভোগডাঙ্গা মডেল কলেজের অধ্যক্ষ মোঃ দবির উদ্দিনের সভাপতিত্বে ২৬ আগস্ট ২০২৫ইং মঙ্গলবার সকালে কলেজ মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভোগডাঙ্গা মডেল কলেজের গভর্নিং বডির সভাপতি ও কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভোগডাঙ্গা মডেল কলেজের আজীবন দাতা সদস্য চৌধুরী আফরোজ জাহান লাভলী, ৩নং ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও মধ্যকুমরপুর গালস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ সাইদুর রহমান প্রমূখ। ভোগডাঙ্গা মডেল কলেজের কৃতি শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ভোগডাঙ্গা মডেল কলেজের সহকারী অধ্যাপক মোঃ আজিজুল হক, সহকারী অধ্যাপক মোঃ ওবায়দুল হক, প্রভাষক মোঃ নুরুন্নবী মিয়া, পাঁচগাছী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী, রাজারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, ইসলামপুর এম ইউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আতাউল গনি ওসমানী। ভোগডাঙ্গা মডেল কলেজ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা এবং কলেজটির সার্বিক উন্নয়ন সব সময় ভূমিকা রাখার কারণে অনুষ্ঠানে ৩নং ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও মধ্যকুমরপুর গালস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ সাইদুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়। সেই সাথে কলেজের সার্বিক উন্নয়নের জন্য ভোগডাঙ্গা মডেল কলেজের গভর্নিং বডির সভাপতি ও কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা এবং কলেজ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকার জন্য আজীবন দাতা সদস্য চৌধুরী আফরোজ জাহান লাভলীকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় কলেজের অভিভাবকদের ফুল দিয়ে বরণ এবং বিভিন্ন সময় ভালো ফলাফলের জন্য কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ