1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কুড়িগ্রামের উলিপুরে ১৬ কেজি গাঁজা ও ১টি অটোরিক্সা সহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রাম - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে ১৬ কেজি গাঁজা ও ১টি অটোরিক্সা সহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রাম

মোঃ মাইনুল ইসলাম জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৯২ বার পঠিত

মোঃ মাইনুল ইসলাম জেলা প্রতিনিধি কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা দুর্গাপুর ইউনিয়নের আনন্দ বাজারে মাদক বিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি অটোরিক্সা জব্দসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুড়িগ্রামের ডিবির একটি চৌকস টিম । গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী থানার চন্দখানা এলাকার মোঃ গোলজার হোসেন (২৫), মোঃ সবুজ মিয়া (২১) ও বুড়ির চর এলাকার মোঃ রাসেল মিয়া (২৩)।

আজ বুধবার (২৭ আগস্ট ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ১২.৩০ ঘটিকায় উলিপুর থানাধীন আনন্দ বাজারে এ মাদক বিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ উক্ত মাদক কারবারিদের গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন উলিপুরে ১৬ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম। উক্ত বিষয়ে কুড়িগ্রামের উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ