
নওগাঁর মান্দায় উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এবং মান্দা উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জনাব মোঃ আব্দুল মতিন। আরো উপস্থিত ছিলেন নবনির্বাচিত সেক্রেটারি বাবুল চৌধুরী, সহ-সভাপতি মোখলেছার রহমান মকে। প্রধান অতিথি নবগঠিত ১০১ জন সদস্যের সাথে পরিচিত হন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। এ সময় স্থানীয় সংবাদকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।