1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদকবিষয়ক সচেতনতামূলক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদকবিষয়ক সচেতনতামূলক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১১৬ বার পঠিত

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

“মাদকের থাবা থেকে নিজেকে বাঁচুন ও নিজের সন্তানকে রক্ষা করুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে অনুষ্ঠিত হলো মাদকবিষয়ক সচেতনতামূলক ফলোআপ কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

শনিবার (২৪ আগস্ট ২০২৫ খ্রি.) বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্নস (বিওয়াইএফসি), বিরামপুর শাখা।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তাদের আঁকাআঁকির মাধ্যমে মাদকবিরোধী বার্তা সমাজে পৌঁছে দেয়। ছবিগুলোতে ফুটে ওঠে মাদকের কুফল, পরিবার ধ্বংসের চিত্র এবং সুস্থ জীবন গড়ার আহ্বান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের শুধু প্রতিভা বিকাশের সুযোগই দেয় না, বরং তাদের ভেতরে এক শক্তিশালী বার্তা পৌঁছে দেয়—মাদক থেকে দূরে থাকা এবং সমাজকে মাদকমুক্ত রাখার অঙ্গীকার।”

তিনি আরও উল্লেখ করেন, প্রশাসনের পাশাপাশি এ ধরণের সামাজিক সংগঠনগুলোর কার্যক্রমই শিক্ষার্থীদের মানসিক গঠনে ইতিবাচক প্রভাব ফেলে। মাদকবিরোধী সচেতনতায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণই আগামী প্রজন্মকে রক্ষা করার অন্যতম উপায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক আজকের প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই পরিবার, বিদ্যালয়, প্রশাসন এবং সামাজিক সংগঠন—সবার সমন্বিত উদ্যোগেই এ ভয়াবহ অভিশাপ মোকাবিলা করা সম্ভব।

অনুষ্ঠানের আয়োজক বিওয়াইএফসি-র কর্মকর্তারা জানান, তারা নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করবেন।

অভিভাবকরা মনে করেন, এ ধরণের প্রতিযোগিতা কেবল সৃজনশীলতাই নয়, বরং সামাজিক দায়বদ্ধতাও তৈরি করে শিক্ষার্থীদের মধ্যে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ