1. admin@doinikbartamansongbadbd.com : admin :
উলিপুরে একদিনেই মৎস্য সপ্তাহ শেষ করায় উপজেলা মৎস্য কর্মকর্তাকে শোকজ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উলিপুরে একদিনেই মৎস্য সপ্তাহ শেষ করায় উপজেলা মৎস্য কর্মকর্তাকে শোকজ

মোঃ মাইনুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

মোঃ মাইনুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

জাতীয় মৎস্য সপ্তাহের সাত দিনের কর্মসূচি একদিনেই শেষ করার অভিযোগে কুড়িগ্রামের উলিপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তারকে শোকজ নোটিশ দিয়েছে জেলা মৎস্য কর্মকর্তা।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মুক্তাদির খান বলেন, “সাত দিনের প্রোগ্রাম কখনোই একদিনে শেষ করা যাবে না। বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে উলিপুরের উপজেলা মৎস্য কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।”

এর আগে গত ১৮ আগস্ট উলিপুরে একদিনেই র‌্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণসহ সব কার্যক্রম সম্পন্ন করে সপ্তাহের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন তিনি। সরকারি নির্দেশনা উপেক্ষা করে এভাবে সাত দিনের কর্মসূচি একদিনে শেষ করায় স্থানীয় মৎস্যচাষি ও জেলেদের মধ্যে হতাশা দেখা দেয়।

পরে এ ঘটনা নিয়ে বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হয়।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার জানান, তিনি শোকজ নোটিশের জবাব ইতোমধ্যেই প্রদান করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ