1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ময়মনসিংহে অপরাধীদের কাছে আতঙ্কের নাম—ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহে অপরাধীদের কাছে আতঙ্কের নাম—ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম

সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৮১ বার পঠিত

এক সময় অপরাধপ্রবণ নগরী হিসেবে পরিচিত ছিল ময়মনসিংহ। চুরি, ছিনতাই,চাঁদাবাজি, ইভটিজিং,সন্ত্রাস ও মাদক ব্যবসায় সাধারণ মানুষ ছিলেন নিত্য আতঙ্কে।

প্রশাসনের ব্যর্থতায় শহরজুড়ে অপরাধীরা পেয়েছিলো নিরাপদ আশ্রয়। ফলে নগরবাসীর মনে তৈরি হয়েছিলো ভীতিকর পরিবেশ। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ শিবিরুল ইসলাম।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অপরাধ দমনে কঠোর অবস্থান নেন। নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি ও কৌশলগত পদক্ষেপের ফলে মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা অপরাধ কার্যক্রমে এসেছে দৃশ্যমান পরিবর্তন। স্থানীয়দের মতে, দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি রাত-দিন মাঠে থেকে কাজ করছেন। যার ফলে অল্প সময়েই অপরাধীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অপরদিকে সাধারণ মানুষ পেয়েছে স্বস্তির নিশ্বাস। নগরীর বিভিন্ন এলাকা এখন অনেকটাই নিরাপদ হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও অভিভাবকরা।

আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা জানান, ওসি মোহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে কোতোয়ালি মডেল থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে এসেছে উল্লেখযোগ্যভাবে।

বিশেষ করে মাদক ও ছিনতাইয়ের মতো সামাজিক ব্যাধি মোকাবিলায় তিনি গড়ে তুলেছেন বিশেষ টিম, যারা প্রতিদিনই অভিযান পরিচালনা করছে।

নগরবাসীর প্রত্যাশা, বর্তমান এই ধারা অব্যাহত থাকলে ময়মনসিংহ শহর আবারও শান্তি ও নিরাপত্তার নগরীতে পরিণত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ