1. admin@doinikbartamansongbadbd.com : admin :
খোকসাই বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘ ১২ বছর পর - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

খোকসাই বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘ ১২ বছর পর

নাসিম উদ্দীন কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

নাসিম উদ্দীন কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

দীর্ঘ ১২ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো খোকসা উপজেলা বিএনপি’র বহুল প্রত্যাশিত দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫। শনিবার (২৩ আগস্ট) খোকসার ঐতিহ্যবাহী জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীদের ঢল নামে। সম্মেলন ঘিরে পুরো খোকসায় তৈরি হয় প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ।

সম্মেলনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কুষ্টিয়ার প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খাঁন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন প্রিন্সিপাল আনিসুজ্জামান স্বপন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোঃ মমিনুর রহমান মমিন ও মোঃ বাহারুল আলম বাহার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান এবং সঞ্চালনায় ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রিন্সিপাল আনিসুজ্জামান স্বপন।

সম্মেলনের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক জনাব কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।

বাবু জয়ন্ত কুমার কুন্ডু তাঁর বক্তব্যে বলেন, “আওয়ামী লীগের নেতারা দাবি করেছিলেন, শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা কোনো দিন ক্ষমতাচ্যুত হবেন না। কিন্তু সেই বক্তব্য টেকেনি।

তিনি আরও বলেন, “তারেক রহমানই একমাত্র নেতা, যিনি লন্ডনে বসে বাংলাদেশের পদ্মা, মেঘনা ও যমুনার প্রতীকী শক্তিকে একত্রিত করে শেখ হাসিনাকে পরাজিত করেছেন। তার নেতৃত্বেই বিএনপি আবারও জনগণের আসল শক্তি হয়ে উঠবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, পৌর বিএনপি’র সভাপতি এ জেড জি রশিদ রেজা বাজু মুন্সি, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম মোস্তফা শরিফসহ উপজেলা ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তবে আলোচিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেহেদী আহমেদ রুমি অনুষ্ঠানে দেখা যায় নি।

সম্মেলন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। দীর্ঘ ১২ বছর পর আয়োজিত এই সম্মেলন খোকসা উপজেলা বিএনপি’র রাজনীতিতে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে বলে নেতাকর্মীরা মনে করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ