1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রেজুখাল চেকপোস্টে মোটরসাইকেলের সিটের নিচে মিললো ২০ হাজার ইয়াবা, আটক ১ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রেজুখাল চেকপোস্টে মোটরসাইকেলের সিটের নিচে মিললো ২০ হাজার ইয়াবা, আটক ১

জামাল উদ্দীন :কক্সবাজার জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারের সাথে জড়িত এক যুবককে আটক করেছে বিজিবি।
শনিবার (২৩ আগস্ট) রাত ১২টা ৫০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল রেজুখাল চেকপোস্টে তল্লাশির জন্য থামানো হয়। পরে মোটরসাইকেলের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং পাচারে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করেছে বিজিবি।

আটক যুবক টেকনাফের সাবরাং আলীর ডেইল এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে মো. আক্তার হোসেন ফারুক (২৩)।কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে। আমাদের এই অভিযান স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ