1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিরামপুরে দোলনায় আর নেই শিশুদের আনন্দ, ঝুলছে শুধু ধুলা আর অবহেলার ছাপ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুরে দোলনায় আর নেই শিশুদের আনন্দ, ঝুলছে শুধু ধুলা আর অবহেলার ছাপ

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার পঠিত

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের শোটাপির কাচারি এলাকায় ছোট যমুনা নদীর তীরে গড়ে ওঠা একসময়ের প্রাণবন্ত শিশু পার্ক আজ অবহেলায় পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এক সময় প্রতিদিন প্রায় ৭০ জন শিশু এখানে খেলাধুলা ও বিনোদনে মেতে উঠত। আজ সেখানে নেই কোনো কোলাহল, নেই হাসি-খুশির শব্দ বরং জরাজীর্ণ রাইডগুলোতে জমেছে ধুলা, ময়লা আর মাকড়সার জাল।

২০১৪ সালের ১৮ ডিসেম্বর তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান (ফিজুল) এর উদ্যোগে এবং একটি এনজিও সংস্থার সহযোগিতায় শিশুদের মানসিক বিকাশ ও বিনোদনের জন্য নির্মিত হয়েছিল এই পার্ক। কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানের অভাবে কয়েক লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত পার্কটি এখন গবাদি পশু বাঁধার স্থানে পরিণত হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে পার্কে প্রায় ১৪টি খেলাধুলার সামগ্রী থাকলেও প্রতিটি আজ ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। কিছু শিশু এখনও ভাঙা দোলনায় ঝুলতে চেষ্টা করছে, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বিনোদনের স্থানের বদলে পার্কটি এখন পরিণত হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকায়।

একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার সন্তানরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। অথচ এই পার্কটি যদি সচল থাকত, তারা মাঠে দৌড়ঝাঁপ করে সুস্থভাবে বড় হতে পারত।

এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আওয়ামী লীগ সরকারের আমলে শিশু পার্কটি নির্মাণ করা হলেও পরবর্তীতে আর কোনো সরকারি সহযোগিতা মেলেনি। সঠিকভাবে দেখাশোনা না করার কারণেই আজ এ অবস্থা হয়েছে।

এছাড়া ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও মাদ্রাসা ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সহ-সভাপতি ইস্তামুল হক বলেন, পার্কটি দ্রুত সংস্কার করা জরুরি। শিশুদের নিরাপদ খেলাধুলা ও মানসিক বিকাশের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে হস্তক্ষেপ প্রয়োজন।

স্থানীয়রা বলেন, শিশুদের জন্য এটাই ছিল একমাত্র বিনোদনকেন্দ্র। এখন শিশু-কিশোররা মাঠের বদলে মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে। তারা জোর দাবি জানিয়েছেন শিশু পার্কটি সংস্কার করে নিয়মিত তত্ত্বাবধানে নিয়ে আসা হোক।

একটি সমাজের শিশুদের মানসিক বিকাশ, সুস্থ দেহ ও বিনোদনের জন্য একটি ছোট পার্ক কতটা জরুরি তা বলার অপেক্ষা রাখে না। অথচ দায়িত্বহীনতা ও উদাসীনতায় পার্কটি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ অবস্থায় অবিলম্বে সংস্কারের উদ্যোগ না নিলে এটি চিরতরে হারিয়ে যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ