1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ত্রিশালে মৎস্যজীবিদলের নতুন কমিটি গঠনে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ত্রিশালে মৎস্যজীবিদলের নতুন কমিটি গঠনে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাকিয়া বেগম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৬২ বার পঠিত

জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধি

‎২৩ আগস্ট শনিবার ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মৎসজীবী দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটি গঠিত হওয়ায় আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎আনন্দ র‌্যালিটি উপজেলার নজরুল অডিটোরিয়াম এর চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলার নজরুল অডিটোরিয়াম এর  মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎নব গঠিত ত্রিশাল উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ফরিদ আহমেদ শ্যামলের সভাপতিত্বে সদস্য সচিব ওবাইদুল হক মিলন ও মোঃ কামাল খাঁনের পরিচালনায় আনন্দ মিছিল পরবর্তী ফুলেল শুভেচ্ছা বিনিময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ ত্রিশাল সংসদীয় আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল আমীন খসরু।


‎নবনির্বাচিত কমিটির আহবায়ক ফরিদ আহমেদ শ্যামল মেম্বার ও সদস্যা সচিব  ওয়াবাইদুল হক মিলন তাদের বক্তব্যে সংগঠনের সার্বিক উন্নয়ন ও মৎস্যজীবিদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।এই কমিটি ত্রিশালের রাজনীতিতে এক নতুন উদ্দীপনা ও গতি সঞ্চার করেছে।


‎এসময় আরো উপস্থিত ছিলেন নব গঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ইকবাল, রুকুনুজ্জামান দিপু তালুকদার, ডাঃ চাঁন মিয়া, মোঃ মোশারফ হোসেন, আলাল মিয়া, আব্দুল্লাহ আশরাফ, আবুল কাশেম, জসিম উদ্দিন, মোঃ মোশারফ হোসেন, আশিকুর রহমান, মোঃ ফয়সাল খাঁন, মোঃ শিপন মিয়া, আনোয়ার হোসেন রানা সহ সকল সদস্যবৃন্দ।

‎আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠানে ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাব্বির আহমেদ রনি, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন, তাঁতীদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আজিজুল হক আজিজ, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আজাহারুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মৎস্যচাষী, ব্যবসায়ী নেতৃবৃন্দ এসে উপস্থিত হন।
এসময় বক্তারা বলেন, এই নব গঠিত কমিটির নেতৃত্ব মৎস্যজীবিদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করবে

‎অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টিমুখ করানো হয়।

‎স্থানীয়দের মাঝে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ