1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কক্সবাজারের কলাতলীতে সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের কলাতলীতে সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

জামাল উদ্দীন :কক্সবাজার জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার পঠিত

জামাল উদ্দীন :কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২,৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অভিযান পরিচালিত হয়। আটক যুবকের নাম মো. আব্দুল্লাহ (২০), তিনি টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের এলএমএস-২৪ সি ব্লকের বাসিন্দা।
সেনাবাহিনীর গোয়েন্দা মাঠকর্মী সিভিল সোর্সের মাধ্যমে তথ্য পেয়ে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় অভিনব কৌশলে পেটের ভেতরে ইয়াবা বহন করার সময় আব্দুল্লাহ ধরা পড়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তিনি স্বীকার করেন যে পেটের ভেতরে ইয়াবা রয়েছে।
পরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তার শরীর থেকে বের করা হয় ৪৭ প্যাকেট, যেখানে পাওয়া যায় মোট ২,৩৫০ পিস ইয়াবা।
অভিযানের পর আটককৃত আব্দুল্লাহকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, এই বিশেষ চক্রটি দীর্ঘদিন ধরে একই কায়দায় ইয়াবা পাচার করে আসছিল। সেনা গোয়েন্দাদের ধারাবাহিক নজরদারির কারণে তাদের ফাঁদে ফেলতে সক্ষম হয়েছি। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদক গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ