1. admin@doinikbartamansongbadbd.com : admin :
প্রতারণা রোধে ‘আমরা বিএনপি পরিবার’-এর সতর্কীকরণ বিজ্ঞপ্তি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতারণা রোধে ‘আমরা বিএনপি পরিবার’-এর সতর্কীকরণ বিজ্ঞপ্তি

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

আমরা বিএনপি পরিবার’ বা বিএনপির নামে কেউ কোনো টাকা দাবি করলে তা সরাসরি প্রত্যাখ্যানের পাশাপাশি সংগঠনটির সদস্য সচিব অথবা যেকোনো সদস্যকে অবহিত করার জন্য আহ্বান জানানো হয়েছে।

আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে কিছু প্রতারক চক্র সংগঠনের নাম ভাঙিয়ে আর্থিক সহায়তার কথা বলে ‘রেজিস্ট্রেশন ফি’ বাবদ টাকা দাবি করছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে, ‘আমরা বিএনপি পরিবার’ কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনোভাবেই শহীদ পরিবারের কাছ থেকে অর্থ দাবি করে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারক চক্রটি বিএনপি ও ‘আমরা বিএনপি পরিবার’-কে বিতর্কিত করার উদ্দেশ্যে এ অপচেষ্টা চালাচ্ছে। এরইমধ্যে প্রতারক চক্রটি ০১৭১৪-৬৬৮০০১ নম্বর ব্যবহার করে টাকা দাবি করেছে, যা সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক। তাই সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে, কেউ যদি ‘আমরা বিএনপি পরিবার’ বা বিএনপির নাম ব্যবহার করে টাকা দাবি করে, তবে বিষয়টি সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে সংগঠনের সদস্য সচিব অথবা অন্য কোনো সদস্যকে যেন জানানো হয়।

সবশেষে বলা হয়, শহীদ পরিবারের পাশে বিএনপি ও ‘আমরা বিএনপি পরিবার’ সবসময় আন্তরিকভাবে ছিল, আছে এবং আগামীতেও থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ