
কিশোরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম লিটনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
রফিকুল ইসলাম লিটন একই এলাকার মৃত আব্দুস সালাম লালু মিয়ার ছেলে এবং পাকুন্দিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পাকুন্দিয়া এলাকায় খুনের উদ্দেশে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে ছাত্রদের ওপর হামলা ও সহযোগিতার অপরাধে গত বছর পাকুন্দিয়া থানায় দায়ের করা মামলায় লিটনকে গ্রেপ্তার করা হয়।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শীর্ষ সন্ত্রাসী লিটনের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলসহ বিভিন্ন অপরাধে থানায় বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এমনকি নারী কেলেঙ্কারির সঙ্গেও জড়িত তিনি। পাশাপাশি অন্যের জমি দখল করা, মসজিদ মাদ্রাসার হুজুরদের বিভিন্ন সময়ে হামলা করে গুরুতর আহত করাসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে মামলা রয়েছে।
এমনকি পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের ক্ষমতা ও প্রভাব খাটিয়ে অন্যের জমি জোর-জবরদস্তি করে রাতের আঁধারে ঈদগাহ মাঠের সঙ্গে সংযুক্ত করা। পছন্দ অনুযায়ী ঈদগাহ ও মসজিদ কমিটি গঠন করার জন্য তার একটি নিজস্ব বাহিনী ছিল