1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আওয়ামী লীগ নেত্রী রুনু গ্রেপ্তার - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

আওয়ামী লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

মেহেদী হাসান সুমন:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শেখ সাজেদা ইসলাম রুনুকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে তাকে আটক করা হয়। শেখ সাজেদা ইসলাম রুনু শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ ঢাকা জেলার সাবেক সভাপতি, ঢাকা জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সম্পাদিকা। 

জানা গেছে, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিজ বাড়িতে গণভোজের আয়োজন এবং তোবারক বিতরণের ভিডিও ও ছবি ভাইরাল করার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে ছিলেন। এছাড়া, রুনুর বিরুদ্ধে গত ৫ই আগস্ট থেকে ফেসবুকে লাইভে এসে বর্তমান সরকারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ রয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, রুনুকে জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হওয়া হামলার ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ