1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাজধানীতে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

রাজধানীতে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি

মনির হোসেন: বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

রাজধানীর বনানীর মহাখালী এলাকার একটি ফার্মেসিতে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ভিডিও দুই দিন আগে মহাখালীর টিবি গেট এলাকার চাঁদপুর ফার্মেসীতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাঁদাবাজির ঘটনা বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার।

সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দিনের আলোতে একটি ফার্মেসিতে কেনাবেচা চলছে। ফার্মেসির ভেতরে তিনজন বিক্রেতা ও বেশ কয়েকজন ক্রেতা বাইরে ছিলেন। এমন সময় কালো গেঞ্জি পরিহিত এক ব্যক্তি এসে বিক্রেতাদের ডাকেন। তারা তাৎক্ষণিক সাড়া না দিলে কোমড় থেকে পিস্তল বের করেন। বেশ কিছুক্ষণ তাদের উপর চড়াও হয়ে অস্ত্র উঁচিয়ে কিছু একটা বলেন থাকেন। একপর্যায়ে তাকে ১০ হাজার টাকা দিলে তিনি চলে যান।

এ ঘটনায় ভুক্তভোগী অভিযোগ না করায় কোন মন্তব্য করতে রাজি হননি বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ