1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন সারোয়ার আলম - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন সারোয়ার আলম

মোঃ হারুন অর রশিদ : বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

মোঃ হারুন অর রশিদ : বিশেষ প্রতিনিধি

সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সারোয়ার আলম। বুধবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

সম্প্রতি পাথরকাণ্ডের পর সরকার সিলেটের জেলা প্রশাসক শের মো. মাহবুব মুরাদকে প্রত্যাহার করে ওএসডি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ঘোষণা করে। এর পাশাপাশি র‌্যাবের সাবেক আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমকে সিলেটে জেলা প্রশাসকের দায়িত্ব দেয়া হয়।

সারোয়ার আলম এর আগে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিদায়ী জেলা প্রশাসক মাহবুব মুরাদ বুধবার বিকেলেই সিলেট ত্যাগ করেন এবং তার আগে জেলা প্রশাসন কার্যালয়ে কর্মকর্তারা তাকে বিদায়ী শুভেচ্ছা জানান।

জানা গেছে, বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকে সারোয়ার আলম আনুষ্ঠানিকভাবে সিলেট জেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ