1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিরামপুরে জামায়াতের বাছাইকৃত কর্মী সমাবেশ: ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুরে জামায়াতের বাছাইকৃত কর্মী সমাবেশ: ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১২১ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিরামপুর উপজেলা শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৮টায় বিরামপুর থানা রোডস্থ কমিউনিটি সেন্টারে সকাল থেকেই সেখানে ভিড় জমতে শুরু করে জামায়াতের কর্মী ও সমর্থকদের। উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মী সমাবেশ ছিল কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল নির্ধারণের একটি মঞ্চ।

সভাপতিত্ব করেন উপজেলা আমীর হাফিজুল ইসলাম বিএসসি। মঞ্চে ছিলেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের একাধিক নেতৃবৃন্দ। সমাবেশকে প্রাণবন্ত করে তুলেন প্রধান অতিথি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।

অধ্যক্ষ মমতাজ উদ্দিন তার বক্তব্যে কর্মীদের উদ্দেশে বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন আমাদের অঙ্গীকার। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে প্রতিটি কর্মীকে ত্যাগ স্বীকার করতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রত্যেককে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা বাইতুলমাল সেক্রেটারি অধ্যাপক আ স ম ইব্রাহিম, জেলা ইউনিট সদস্য উপাধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম।তাঁরা প্রত্যেকেই ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসনের প্রয়োজনীয়তা তুলে ধরে কর্মীদের সংগঠিত থাকার আহ্বান জানান।

সমাবেশে অংশ নেওয়া একাধিক কর্মী জানান, এ ধরনের কর্মসূচি তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কার্যক্রম সক্রিয় করতে এবং ভোটারদের আস্থা অর্জনে এটি একটি নতুন উদ্দীপনা।

বিরামপুরের এ কর্মী সমাবেশ আসন্ন নির্বাচনে রাজনৈতিক ময়দানে সক্রিয় ভূমিকা রাখতে জামায়াত তাদের কর্মীদের নতুনভাবে উজ্জীবিত করছে বলে মনে করেন প্রবীণ রাজনীতিবিদরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ