1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সন্ত্রাসী হামলায় আহত সংবাদিক আনোয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

সন্ত্রাসী হামলায় আহত সংবাদিক আনোয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জাকিয়া বেগম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২২৯ বার পঠিত

জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধি:

ময়মনসিংহের ঐতিহ্যবাহী ত্রিশাল পিবি উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি সপ্তাহে বিনামূল্যে একবেলা খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। প্রতি সপ্তাহের ন্যায় বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপরে ফাউন্ডেশনের কার্যালয়ে গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আহত দৈনিক বাংলাদেশের আলো ও দৈনিক প্রলয় পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও বিশ্বের সকল মুসলিম মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথশিশু, ভিক্ষুক, অসহায় প্রায় তিনশত মানুষদের ভুনা ভিচুরি দিয়ে পেটভরে খাবার খাওয়ানো হয়। খাবার কার্যক্রমে উপস্থিত ছিলেন, পিবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোহেল রানা, সাংবাদিক আব্দুল মালেক, শাহ্ সুলতান রঞ্জু, জাকিয়া বেগম, আসাদুজ্জামান শাহীন, দৈনিক একুশের বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন, সোহাগ আকন্দ, জাগ্রত টিভির নিউজ এডিটর শাহীনুর ইসলাম সহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীগণ। পিবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোহেল রানা বলেন, আমার পিবি ফাইন্ডেশনের যাত্রা শুরু হয় ২০২০ সাল থেকে। পৌরশহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথশিশু, ভিক্ষুক ও অসহায়দের জন্য আমার ব্যক্তিগত তহবিল, বন্ধুগণ ও সকলের সার্বিক সহযোগিতায় খাবারের আয়োজন করা হয়। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বেলা বারোটা থেকে তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে খাবার খাওয়ানো হয়। এ ক্ষুদ্র সেবা কার্যক্রম অব্যাহত রেখেছি। যতদিন বেঁচে আছি এ সেবা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ