1. admin@doinikbartamansongbadbd.com : admin :
গাইবান্ধায় আদালতে নারী সাংবাদিককে হেনস্তা, ৭২ ঘণ্টার আলটিমেটাম - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

গাইবান্ধায় আদালতে নারী সাংবাদিককে হেনস্তা, ৭২ ঘণ্টার আলটিমেটাম

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

গাইবান্ধা আদালতে পেশাগত দায়িত্ব পালনকালে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রিকতু প্রসাদের সঙ্গে দুর্ব্যবহার ও অশোভন আচরণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ।

গাইবান্ধা আদালতে পেশাগত দায়িত্ব পালনকালে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রিকতু প্রসাদের সঙ্গে দুর্ব্যবহার ও অশোভন আচরণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ।
নারী সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সাংবাদিক নেতারা। ছবি: সময় সংবাদ
নারী সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সাংবাদিক নেতারা। ছবি: সময় সংবাদ
মো. বিপ্লব ইসলাম

এ নিয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) গাইবান্ধা প্রেসক্লাব এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এ সময় অভিযুক্ত আইনজীবী গৌতম কুমার চক্রবর্তী বিশুর বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

জানা যায়, গত সোমবার (১৮ আগস্ট) গাইবান্ধা আদালতে জামিন জালিয়াতির তথ্যের সন্ধানে গিয়েছিলেন ডিবিসি নিউজের গাইবান্ধা জেলা প্রতিনিধি রিকতু প্রসাদ। এ সময় আইনজীবীর বক্তব্য নিতে তিনি গাইবান্ধা বার ভবনের দ্বিতীয় তলায় গেলে আইনজীবী গৌতম কুমার চক্রবর্তী বিশু তার সঙ্গে অশোভন আচরণ ও দুর্ব্যবহার করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় সাংবাদিকরা।

প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা বলেন, একজন নারী সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালনের সময় এভাবে হেনস্তা করা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক। এটি কেবল রিকতু প্রসাদের ওপর আক্রমণ নয় বরং এটি সামগ্রিকভাবে সাংবাদিকতার স্বাধীনতা ও নারী সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ন করার একটি অপপ্রয়াস। সাংবাদিকরা তাদের দায়িত্ব পালনের সময় সব ধরনের হয়রানি থেকে সুরক্ষিত থাকার অধিকার রাখেন।

গাইবান্ধা আদালতে পেশাগত দায়িত্ব পালনকালে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রিকতু প্রসাদের সঙ্গে দুর্ব্যবহার ও অশোভন আচরণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ।
নারী সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সাংবাদিক নেতারা। ছবি: সময় সংবাদ
নারী সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সাংবাদিক নেতারা।

গাইবান্ধা প্রেসক্লাব এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এ সময় অভিযুক্ত আইনজীবী গৌতম কুমার চক্রবর্তী বিশুর বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

জানা যায়, গত সোমবার (১৮ আগস্ট) গাইবান্ধা আদালতে জামিন জালিয়াতির তথ্যের সন্ধানে গিয়েছিলেন ডিবিসি নিউজের গাইবান্ধা জেলা প্রতিনিধি রিকতু প্রসাদ। এ সময় আইনজীবীর বক্তব্য নিতে তিনি গাইবান্ধা বার ভবনের দ্বিতীয় তলায় গেলে আইনজীবী গৌতম কুমার চক্রবর্তী বিশু তার সঙ্গে অশোভন আচরণ ও দুর্ব্যবহার করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় সাংবাদিকরা।

প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা বলেন, একজন নারী সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালনের সময় এভাবে হেনস্তা করা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক। এটি কেবল রিকতু প্রসাদের ওপর আক্রমণ নয় বরং এটি সামগ্রিকভাবে সাংবাদিকতার স্বাধীনতা ও নারী সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ন করার একটি অপপ্রয়াস। সাংবাদিকরা তাদের দায়িত্ব পালনের সময় সব ধরনের হয়রানি থেকে সুরক্ষিত থাকার অধিকার রাখেন।

আরও পড়ুন: বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, প্রধান অভিযুক্তসহ ৩ তরুণ গ্রেফতার

বক্তারা আরো বলেন, আইনি পেশাজীবীদের কাছ থেকে সবসময় সহনশীল ও সম্মানজনক আচরণ প্রত্যাশিত। অথচ এই ঘটনার মাধ্যমে সেই সম্মান ক্ষুণ্ন হয়েছে। অভিযুক্ত আইনজীবী গৌতম কুমার চক্রবর্তী বিশু এরআগে দৈনিক আজকালের খবর প্রতিনিধি উত্তম সরকার এবং দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি আবু কায়সার শিপলুর সঙ্গেও এমন অশোভন আচরণ করেছেন বলে অভিযোগ রয়েছে।

গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউন্নবী রাজুর সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি শফিউল ইসলাম, যুগ্ম সম্পাদক জাভেদ হোসেনসহ জেলার অন্য গণমাধ্যমকর্মীরা। বক্তারা দ্রুত অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ