1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মোহনপুর টিটিসিতে মালোশিয়া গমনে ইচ্ছুক, কর্মীদের স্কিলস্ প্রশিক্ষণের সনদ বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

মোহনপুর টিটিসিতে মালোশিয়া গমনে ইচ্ছুক, কর্মীদের স্কিলস্ প্রশিক্ষণের সনদ বিতরণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি : 

মোহনপুর টিটিসিতে মালয়েশিয়া গমনেচ্ছুক কর্মীদের ১৫ দিন ব্যাপী স্কিলস্ প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বেলা ১১ টার দিকে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

বাংলাদেশ থেকে মালশিয়ায় শ্রমিক প্রায় শুণ্য অভিবাসন ব্যয়ে বা বিনা টাকায় সরকারের জনশক্তি রফতানির আওয়তায় গত ৬ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত ৩৯০ জনের ১ম ধাপে ১৩১ জন এ প্রশিক্ষণের সুযোগ পেয়েছিলেন।

এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ গোলাম রাব্বানী, প্রশিক্ষণ শাখার ইনচার্জ সাখাওয়াত হোসেন, মোটর ড্রাইভিং ট্রেডের ইনচার্জ ইমাম হোসেন, কম্পিউটার ট্রেডের ইনচার্জ কামাল হোসেন ও প্রশিক্ষক আবু সুফিয়ান, মেশন ট্রেডের ইনচার্জ শহিদুল ইসলাম ও প্রশিক্ষক আবু রায়হান, ইলেকট্রিক্যাল ট্রেডের প্রশিক্ষক সাইফুদ্দিন শেখসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

তারা বলেন, বিদেশ গিয়ে কাজের মাধ্যমে দেশের কল্যাণে কাজ করার জন্য সকলকে আহ্বান করছি, সেখানে গিয়ে আপনারা অবৈধ ভাবে দেশে টাকা পাঠিয়ে প্রতারিত হবেন না, ব্যাংকের মাধ্যমে বৈধ পন্থায় টাকা পাঠিয়ে আপনার টাকার সঙ্গে আরো ২.৫% টাকা পেয়ে লাভবান হতে পারবেন। এছাড়া আপনারা যেহেত্যু ক্ষতিগ্রস্থ, তাই সেখানে গিয়ে অবশ্যই কাজে মনোযোগ দিবেন।

প্রশিক্ষণ শেষে মালয়েশিয়া গামী কর্মীরা বলেন, আমরা এখানে সকলের আন্তরিকার সহিত অনেক সুন্দর ভাবে প্রশিক্ষণ সম্পূর্ণ করতে পেরেছি। আমরা মালয়েশিয়া গিয়ে কাজের মাধ্যমে নিজেরা প্রতিষ্ঠিত হবো, পাশাপাশি বাংলাদেশের কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ