1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নানা আয়োজনের মধ্যে দিয়ে ত্রিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নানা আয়োজনের মধ্যে দিয়ে ত্রিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

জাকিয়া বেগম ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পঠিত

জাকিয়া বেগম:বিশেষ প্রতিনিধি

‎১৯ আগস্ট মঙ্গলবার বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ক্রেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা মাহাবুবুর রহমান লিটন এর দিক নির্দেশনায়, ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা ছেচ্ছাসেবক দলের নেতা জাকির হোসেনের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। যাতে দলটির স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

‎র‍্যালিটি ত্রিশাল  উপজেলার দরিরামপুর  বিএনপির অস্থায়ী কার্যালয়ে থেকে বের হয়ে ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা স্লোগান ও ব্যানার-প্ল্যাকার্ডের মাধ্যমে দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করেন। শোভাযাত্রাটি শেষ হয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায়
‎বক্তারা বলেন, “স্বেচ্ছাসেবক দল দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
‎নেতাকর্মীরা জানান, দেশ ও জনগণের সেবায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলটি প্রতিষ্ঠা করা হলেও দেশের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে যেকোনো গনতান্ত্রিক আন্দোলনে সবসময় সোচ্চার ও আন্দোলনমুখী থেকেছে দলটি।

‎আগামীর বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তৃণমুল নেতাকর্মীরা কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ