1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিরামপুরে সড়ক দুর্ঘটনা রোধে ১০ দফা দাবি : অবহেলার দায় কার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুরে সড়ক দুর্ঘটনা রোধে ১০ দফা দাবি : অবহেলার দায় কার

মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৮০ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনা এখন নিত্যদিনের আতঙ্ক। রাস্তায় বের হলেই জীবনের নিশ্চয়তা নেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে অব্যবস্থাপনা, উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণে। প্রতিদিন দুর্ঘটনায় ঝরে যাচ্ছে মূল্যবান প্রাণ, অকালেই পঙ্গুত্ব বরণ করছে অসংখ্য মানুষ। অথচ বছরের পর বছর ধরে সাধারণ মানুষ ও সামাজিক সংগঠনগুলো বারবার দাবি জানালেও আজ পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

এই প্রেক্ষাপটে বুধবার (২০ আগস্ট) দুপুরে বিরামপুর জাগ্রত যুব সংস্থা ও বিরামপুরের সর্বস্তরের সচেতন মানুষ সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন কর্মসূচি পালন করে।বিরামপুর যুব ক্লাবের সদস্য,শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম-খতিব, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ,  কর্মসূচিতে অংশ নেন। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের নিকট স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে ১০ দফা দাবি উত্থাপন করা হয়—

১. দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক দ্রুত সংস্কার করতে হবে।২. বিকল্প বাইপাস সড়ক নির্মাণ করতে হবে।৩. দীর্ঘদিনের দাবি অনুযায়ী স্থায়ী বাস টার্মিনাল স্থাপন করতে হবে।৪. কলাবাগান থেকে কলেজবাজার পর্যন্ত স্পিড ব্রেকার নির্মাণ করতে হবে।৫. স্কুল-কলেজ ও গুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে।৬. বাস নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও থামানো যাবে না।৭. বেপরোয়া অটোরিকশা ও ভ্যান চলাচল নিয়ন্ত্রণে আনতে হবে।৮. ট্রাফিক বক্স স্থাপন ও পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়ন করতে হবে।৯. শহরের ভেতরে সর্বোচ্চ গতি সীমা ২৫ কিলোমিটার নির্ধারণ করতে হবে।১০. রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং নিশ্চিত করতে হবে।

এ সময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর ধরে আমরা দাবি জানাচ্ছি, অথচ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়েই দায় শেষ করছে। দুর্ঘটনায় মানুষ মরুক বা পঙ্গু হোক তাতে যেন কারো ভ্রূক্ষেপ নেই। একেকটা প্রাণহানি কি কেবল সংখ্যা হিসেবেই থেকে যাবে?”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সতর্ক করে বলেন, দাবি বাস্তবায়নে অবহেলা করলে বিরামপুরবাসী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করার আশ্বাস দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ