1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরের চার আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের চার আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত

মোঃ আবদুল লতিফ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৬৭ বার পঠিত

মো:আবদুল লতিফ,লক্ষ্মীপুর প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জেলা পর্যায়ের আলোচনার পর কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যৌথ বৈঠক শেষে সম্প্রতি এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মহিউদ্দিন।

ঘোষিত প্রার্থীরা হলেন, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আলহাজ্ব মুহাম্মাদ জাকির হোসাইন পাটওয়ারী, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে মাওলানা হেলাল উদ্দিন, লক্ষ্মীপুর-৩ (সদর) আডনে অনারারি ক্যাপ্টেন (অবঃ) মুহাম্মাদ ইব্রাহিম ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে আল্লামা খালেদ সাইফুল্লাহ।

চার আসনের মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসন। এখানে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হয়েছেন মাওলানা হেলাল উদ্দিন। তিনি দীর্ঘদিন ধরে মসজিদ-মাদ্রাসা ও সামাজিক সংগঠনের মাধ্যমে এলাকায় দাওয়াতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

ঘোষণার পর প্রতিক্রিয়ায় মাওলানা হেলাল উদ্দিন বলেন, রায়পুরের মানুষের দুঃখ-দুর্দশা, অবহেলিত রাস্তাঘাট, চিকিৎসা ও শিক্ষার সংকট নিরসনই আমার প্রধান লক্ষ্য। ইসলামী আন্দোলনের নীতিমালা হলো সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব গড়ে তোলা। আমি রাজনীতিকে ক্ষমতার প্রতিযোগিতা নয়, সেবার প্রতিযোগিতা মনে করি। রায়পুরবাসীর দোয়া ও ভালোবাসা পেলে আমি ইনশাআল্লাহ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন থাকব। তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে নৈতিকতার আলোকে গড়ে তোলা তার অঙ্গীকার।

লক্ষ্মীপুর-২ আসনটি ঐতিহ্যগতভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন হিসেবে পরিচিত। এখানে বড় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ইসলামী আন্দোলনের সক্রিয় উপস্থিতি স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মহিউদ্দিন জানান—প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি ও মাঠপর্যায়ের সম্ভাবনা যাচাই করেই কেন্দ্রীয় নেতৃত্ব লক্ষ্মীপুরের চার আসনে প্রার্থী ঘোষণা করেছেন।

ঘোষণার পরপরই ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এলাকায় আনন্দ মিছিল ও দোয়া মাহফিল করেছেন। নির্বাচনী মাঠে তাদের কার্যক্রম ইতোমধ্যেই গতি পেয়েছে। রায়পুরে মাওলানা হেলাল উদ্দিনের প্রার্থিতা আগামী নির্বাচনকে আরও জমজমাট করে তুলবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ