এম,মছিবুর রহমান বাবুল, বোয়ালখালি উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম বোয়ালখালি উপজেলা সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর গ্রামের হযরত আবদুল মাবুদ শাহ(রা:) বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত। গতকাল(১৮ আগষ্ট)সোমবার উপজেলার ঐতিহ্যবাহী খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা,আওলাদে রাসুল,মোজাদ্দেদে দ্বীন ও মিল্লাত ইমামে আহলে সুন্নাত হযরতুলহাজ্ব আল্লামা গাজী শাহছুফি সৈয়দ আজিজুল হক আলকাদেরী ইমাম শেরে বাংলা (রহ:)র" প্রথম ও প্রধান খলিফা হাযত রাওয়া,মুশকিল কোশা,আল্লামা শাহছুফি মাওলানা মোহাম্মদ আবদুল মাবুদ আলকাদেরী(রহ.)পবিত্র বার্ষিক ওরশ শরীফ ও খতমে বোখারী শরীফ উপলক্ষে দুই দিন ব্যাপী কর্মসূচির শেষ দিনে বাদে জহুর আখেরে মোনাজাত পরিচালনা ও সভাপতিত্বে বাংলাদেশ তথা বিশ্ব মুসলিম জাহানের শান্তি কামনা করেন,হযরত শেরে বাঙ্গালার(রাহ:)র" সাহেবজাদা হাটহাজারী দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত সৈয়দ আমিনুল হক আলকাদেরী (মঃজিঃআঃ)।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জামেয়া আহমাদিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার প্রধান ফিকাহ আলেমেদ্বীন মাওলানা মূফতি আবদুল ওয়াজেদ আলকাদেরী (ম:জি:আ:)।মৌলানা আলহাজ্ব নূরুল ইসলাম রহিমীর সঞ্চালনাতে আলোচনায় আরও অংশ নেন- আজিজিয়া মাবুদীয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন, হযরত মৌলানা আবদুল করিম আলকাদেরী (ম;জি:আ:)চট্টগ্রাম নেছারিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য অধ্যেক্ষ আল্লামা রফিকুল ইসলাম সিদ্দিকী আলকাদেরী, চট্টগ্রাম আলআমিন বারীয়া দরবার শরীফের সাহেবজাদা মাওলানা সাইফুল ইসলাম বারী, বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসার প্রাত্তর্ন আরবি প্রভাশক,শাহচান্দঁ আউলিয়া জামে মসজিদের খতিব মৌলানা সৈয়দুল হক আনসারী, খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মৌলানা আবদুল কুদ্দুস আলকাদেরী, দরবারে আওলাদেপাক মৌলানা আবদুর রকিব রাহাত আলকাদেরী,মৌলানা আলহাজ্ব আবদুল জব্বার।
উক্ত মহা ওরশ মোবারকে আরও অসংখ্য উলামায়ে কেরাম, শত শত আশেক ভক্ত মুরিদান,বৃন্দুদের উপস্থিতিতে দরবার লোকে লোকারণ্য হয়ে উঠে।