1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বোয়ালখালিতে হযরত আবদুল মাবুদ শাহ(রাঃ)এর বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালখালিতে হযরত আবদুল মাবুদ শাহ(রাঃ)এর বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন 

এম,মছিবুর রহমান বাবুল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল, বোয়ালখালি উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রাম বোয়ালখালি উপজেলা সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর গ্রামের হযরত আবদুল মাবুদ শাহ(রা:) বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত।  গতকাল(১৮ আগষ্ট)সোমবার উপজেলার ঐতিহ্যবাহী খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা,আওলাদে রাসুল,মোজাদ্দেদে দ্বীন ও মিল্লাত ইমামে আহলে সুন্নাত হযরতুলহাজ্ব আল্লামা গাজী শাহছুফি সৈয়দ আজিজুল হক আলকাদেরী ইমাম শেরে বাংলা (রহ:)র” প্রথম ও প্রধান খলিফা হাযত রাওয়া,মুশকিল কোশা,আল্লামা শাহছুফি মাওলানা মোহাম্মদ আবদুল মাবুদ আলকাদেরী(রহ.)পবিত্র বার্ষিক ওরশ শরীফ ও খতমে বোখারী শরীফ উপলক্ষে দুই দিন ব্যাপী কর্মসূচির শেষ দিনে বাদে জহুর আখেরে মোনাজাত পরিচালনা ও সভাপতিত্বে বাংলাদেশ তথা বিশ্ব মুসলিম জাহানের শান্তি কামনা করেন,হযরত শেরে বাঙ্গালার(রাহ:)র” সাহেবজাদা হাটহাজারী দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত সৈয়দ আমিনুল হক আলকাদেরী (মঃজিঃআঃ)।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জামেয়া আহমাদিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার প্রধান ফিকাহ আলেমেদ্বীন মাওলানা মূফতি আবদুল ওয়াজেদ আলকাদেরী (ম:জি:আ:)।মৌলানা আলহাজ্ব নূরুল ইসলাম রহিমীর সঞ্চালনাতে আলোচনায় আরও অংশ নেন- আজিজিয়া মাবুদীয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন, হযরত মৌলানা আবদুল করিম আলকাদেরী (ম;জি:আ:)চট্টগ্রাম নেছারিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য অধ্যেক্ষ আল্লামা রফিকুল ইসলাম সিদ্দিকী আলকাদেরী, চট্টগ্রাম আলআমিন বারীয়া দরবার শরীফের সাহেবজাদা মাওলানা সাইফুল ইসলাম বারী, বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসার প্রাত্তর্ন আরবি প্রভাশক,শাহচান্দঁ আউলিয়া জামে মসজিদের খতিব মৌলানা সৈয়দুল হক আনসারী, খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মৌলানা আবদুল কুদ্দুস আলকাদেরী, দরবারে আওলাদেপাক মৌলানা আবদুর রকিব রাহাত আলকাদেরী,মৌলানা আলহাজ্ব আবদুল জব্বার।
উক্ত মহা ওরশ মোবারকে আরও অসংখ্য উলামায়ে কেরাম, শত শত আশেক ভক্ত মুরিদান,বৃন্দুদের উপস্থিতিতে দরবার লোকে লোকারণ্য হয়ে উঠে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ