
মামুন হাসান:প্রবাসী সাংবাদিক:
ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের কাচিনা গ্রামে। ৬ মাস ধরে তিনি ছেলের কোন সন্ধান পাচ্ছেন না।
পবিরার সূত্রে জানা যায়, মো. সফির উদ্দিনের ছেলে সোহরাব হোসাইন (৩৫) ২০০৭ সালের ২৯ জুলাই কাজের উদ্দেশ্যে সৌদি আরবে যায়। তার পাসপোর্ট নম্বর EJ0433614. এবং মোবাইল ফোন নম্বর 009660532847732. সেখানে সে ‘তানিয়া আল খাইজ ওয়াটর’ নামের কোম্পানিতে কর্মরত। গত ২০২১ সালে তিনি একবার দেশে আসেন এবং প্রায় ৬ মাস অবস্থান করে পুনরায় সৌদিতে চলে যায়।
এদিকে, গত রমজানের এক-দেড় মাস আগে মায়ের সাথে তার কথা হয়। ওই সময় তিনি ভালো আছেন এবং কিছু টাকা পাঠিয়েছেন বলে তার মাকে জানান। তিনি তার মাকে ওই টাকা ইচ্ছেমতো খরচ করতে বলেন। এরপর ছেলের সাথে তাদের আর কোন যোগাযোগ নেই। ছেলের সন্ধানে তার বাবা অনেক জায়গায় গিয়েও কোন খবর পাচ্ছেন না
এ দিকে ছেলে সৌদি আরবের জেলে আছে এমন খবর পেয়ে তার বাবা ছেলেকে জেল থেকে মুক্ত করে দেশে পাঠানোর দাবিতে গত ২৪ এপ্রিল ওয়েজ আনার্র্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করেছেন। এরপরও তারা ছেলের সন্ধান পাচ্ছেন না। সোহরাব বেঁচে আছে কিনা তাও নিশ্চিত হতে পারছেন না তার পরিবার।