1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিরামপুরে জগোদিশপুর–নাওয়াডাঙ্গা সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুরে জগোদিশপুর–নাওয়াডাঙ্গা সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি

মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৯১ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার জগোদিশপুর হতে জোতমাধব হয়ে নাওয়াডাঙ্গা পর্যন্ত প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। অতিবৃষ্টি কিংবা সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে তৈরি হচ্ছে কাদা ও বড় বড় গর্ত। এর ফলে অতি প্রয়োজনীয় যানবাহন যেমন মেসি, ট্রাক্টর, টলি, অটোসহ সাধারণ মানুষের চলাচল একেবারেই দুঃসাধ্য হয়ে পড়েছে।

অত্র রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকেন। এই এলাকায় রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা, একটি বালিকা হাফেজিয়া মাদ্রাসা এবং দুটি বালক হাফেজিয়া মাদ্রাসা। এছাড়াও এলাকাবাসীর আধ্যাত্মিক ও সামাজিক ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়ানো আলোচিত “গিলাগাছ” দর্শনেও প্রতিদিন শত শত মানুষ ভিড় করেন। ফলে রাস্তাটি সংস্কার না থাকায় স্থানীয় জনগণ কার্যত বন্দী জীবনে দিন কাটাচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, জগোদিশপুর থেকে জোতমাধব পর্যন্ত প্রায় ৪.৭৭ কিলোমিটার সড়কটি পাকা করার প্রকল্পে ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দিয়ে কাজটি শুরু করা হয়েছে জোতবানী এলাকা থেকে। এতে জগোদিশপুরসহ আশপাশের বৃহত্তর জনগোষ্ঠী সুবিধাবঞ্চিত হয়েছে।

মানবিক বিপর্যয় থেকে রক্ষা পেতে এবং ন্যূনতম চলাচল উপযোগী রাস্তা পেতে এলাকাবাসী সোমবার (১৮ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

এ সময় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন— আলমগীর কিবরিয়া, আহসান হাবীব, রায়হান কবির, সাহাবুল ইসলাম, রেজওয়ান কবির, আবু হায়াত, হাবিবুর রহমান (ইউপি সদস্য), হাসেম রেজা ও জাকির হোসেন মন্ডল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন বলেন, “এলাকাবাসীর স্মারকলিপি আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। রাস্তা সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ