1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ভালুকায় নির্যাতন, হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভালুকায় নির্যাতন, হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো:শাহিদুজ্জামান সবুজ ভালুকা (ময়মনসিংহ) :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার পঠিত

মো:শাহিদুজ্জামান সবুজ ভালুকা (ময়মনসিংহ) :

ময়মনসিংহের ভালুকায় নির্যাতন, হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আবুল কাশেম ও তার পরিবার।

রবিবার (১৭ই আগষ্ট) সকালে উপজেলার পাড়াগাঁও এলাকায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবুল কাশেম। এসময় তিনি বলেন, স্থানীয় খোরশেদ ঢালীর নেতৃত্বে জমি জবর দখল করতে বসতভিটার গাছ কাটার চেষ্টা করে স্থানীয় রিপন খাঁ, সুমন খাঁ, আমিনুল, নাসিরসহ আরো কয়েক ব্যাক্তি। ঘটনার পর প্রভাবশালীরা মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে বানোয়াট খবর প্রচার করেন।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় যুবলীগ নেতা রফিক ও খোরশেদ ঢালীর নেতৃত্বে তার জমি দখল করে নেওয়া হয়। পরে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দলিলে স্বাক্ষর নেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর, নির্যাতন ও হুমকির মুখে পড়তে হয়েছে।

সংবাদ সম্মেলনে বৈষম্যহীন বাংলাদেশে ন্যায় বিচারের দাবী জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ