1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরে কেয়া স্টুডেন্ট ফোরামের বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে কেয়া স্টুডেন্ট ফোরামের বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা

লক্ষ্মীপুর( রায়পুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

লক্ষ্মীপুর( রায়পুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ে কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ – লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি এবং আন্তঃস্কুল ক্রিয়েটিভ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট ২০২৫) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রায় দেড়শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকদের মতে, পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের জ্ঞানচর্চার প্রসারই ছিল কর্মসূচির মূল লক্ষ্য।

এছাড়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আন্তঃস্কুল ক্রিয়েটিভ কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে বই পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেয়া স্টুডেন্ট ফোরাম লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদকসহ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে জেলা শাখার সভাপতি রাশেদুল হাসান ফয়সাল বলেন—

“বৈশ্বিক উষ্ণায়ন পৃথিবীকে গ্রাস করছে। আগামীর পৃথিবীতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প খুঁজে পাওয়া দুষ্কর।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় অভিভাবকরাও উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের পরিবেশ সচেতন ও জ্ঞানচর্চায় অনুপ্রাণিত করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ